রাজশাহীতে চাঁদা নিতে গিয়ে গণপিটুনির শিকার বিএনপিকর্মী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১১:২৬ এএম

ছবি: সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় চাঁদা নিতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন বিএনপির স্থানীয় নেতা আতাবুর রহমান। তিনি নওহাটা পৌরসভার বাঘাটা মহল্লার বাসিন্দা এবং নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেনের অনুসারী।

পুলিশ জানায়, আতাবুর রহমানকে পরে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নওহাটা কলেজ মোড় এলাকায় একটি রাস্তার কাজ চলছে। স্থানীয় যুবদল কর্মী আজাদ আলী মাটি কাটার কাজের দায়িত্বে ছিলেন। কাজ শুরু করার পরই আতাবুর রহমান আজাদের কাছে চাঁদা দাবি করেন। আজাদ আলীর সঙ্গে কথা কাটাকাটির সময় স্থানীয় বিক্ষুব্ধরা আতাবুরকে মারধর করেন।

ঘটনার পর আজাদ আলী ও তার অংশীদার বিপ্লব হোসেন পবা থানায় যান। তবে আতাবুর রহমান তার লোকজন নিয়ে থানার সামনেই তাদের মারধর করেন। পুলিশ উভয়পক্ষকে মীমাংসার প্রস্তাব দিয়েছে।

আজাদ অভিযোগ করেছেন, আতাবুর মাদক ব্যবসায় যুক্ত এবং ৫ আগস্টের পর এলাকায় ব্যাপক চাঁদাবাজি চালাচ্ছেন। তিনি বলেন, আতাবুরকে বিএনপির কেউ কেউ প্রশ্রয় দেন।

নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, “আজাদ যুবদলকর্মী, আতাবুরও বিএনপিকর্মী। তার কাছে চাঁদা চাওয়ার কোনো মানে হয় না। তবে কিছু লোক আতাবুরকে শেল্টার দেয়।”

পবা থানার ওসি আব্দুল মতিন বলেন, “মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970