আবুল হাশেমের ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের গভীর শোক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সদস্য (রুকন) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর কর্মকর্তা আবুল হাশেম ইন্তেকাল করেছেন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম আবুল হাশেম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

মরহুম আবুল হাশেম একজন আদর্শবান, সৎ ও দ্বীনদার ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ব্যক্তি ও কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করেন। সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে আন্তরিকতা ও একনিষ্ঠতার সঙ্গে কাজ করে তিনি একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার ইন্তেকালে জামায়াতে ইসলামী একজন পরীক্ষিত ও নির্ভরযোগ্য সংগঠককে হারালো বলে নেতৃবৃন্দ মন্তব্য করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম-৪ (২৮) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, রৌমারী উপজেলা আমির অধ্যাপক হায়দার আলী এবং উপজেলা সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাকে ক্ষমা করেন, তার নেক আমলসমূহ কবুল করেন, কবরকে প্রশস্ত করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা শোক সইবার ধৈর্য ও তাওফিক কামনা করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970