নাটোরে মাদ্রাসার নামে টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার তিন খাদেম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এএম

ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার নামে সাহায্যের টাকা তুলতে গিয়ে তিন খাদেম গণপিটুনির শিকার হয়েছেন। এ সময় স্থানীয়রা তাদের মাথার চুল কেটে দেয় এবং নগদ টাকা জব্দ করে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকাররা হলেন— পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের মৃত আখতার হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০), মৃত হামজা প্রামানিকের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৬) এবং মৃত ফিরোজ হোসেনের ছেলে মো. মামুন হোসেন (২৩)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ওই তিনজন ব্যক্তি সিংড়া চলনবিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ দেখিয়ে দোকান ও বাড়ি বাড়ি ঘুরে টাকা তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের আটক করে একটি দোকানে আটকে রাখে। পরে তাদের চুল কেটে গণপিটুনি দেওয়া হয় এবং তাদের কাছ থেকে পাওয়া ৫ হাজার টাকা জব্দ করা হয়।

খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “গণপিটুনির শিকার তিনজনকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970