দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় বিএনপি নেতার নেতৃত্বে তিন নারীকে পিটিয়ে জখম

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে দাঁড়িপাল্লায় ভোট দেওয়াকে কেন্দ্র করে তিন নারীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। আহতদের পরিবার সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজাপুর আদালতে মামলা দায়ের করেছেন। আহতরা হলেন সুফিয়া বেগম, মরিয়ম বেগম ও তাছলিমা বেগম, যারা মা-মেয়ে সম্পর্কের।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া এলাকার হালদারখালী বাজার সংলগ্ন জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের প্রেক্ষাপটে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় নেতা মনির কাজী ও জাকির কাজীর নেতৃত্বে সুমনা, ফাহিমা ও হাসিনাসহ আরও কয়েকজন নারীর ওপর হামলা চালানো হয়। হামলার সময় তাদের মারধর করে ঘটনাস্থলে ফেলে দেওয়া হয়।

পরে ভুক্তভোগী পরিবার ৯৯৯-এ কল করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসা শেষে সুফিয়া বেগম ও তাছলিমা বেগম বাড়ি ফেরেন, কিন্তু মরিয়ম বেগমকে হাসপাতালে ভর্তি রাখা হয়। ঘটনাটি এলাকায় উত্তেজনা তৈরি করেছে, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

অভিযুক্ত মনির কাজী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। পুরনো জমিজমা বিরোধকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে।”

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970