নারী নির্যাতনের অভিযোগে পিরোজপুরে ছাত্রদল নেতা বহিষ্কার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম

ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্নাকে নারী নির্যাতনের অভিযোগে আজীবন বহিষ্কার করা হয়েছে। অভিযোগ উঠেছে, মুন্না তার স্ত্রীকে মারধর করেছেন এবং এর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, মুন্না বাগানের মধ্যে এক নারীকে টানাটানি করে একাধিক চড়-থাপ্পড় দিচ্ছেন। নারী নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। অভিযুক্ত নেতা স্বীকার করেছেন, “ওই নারী আমার স্ত্রী, কথা কাটাকাটির একপর্যায়ে তাকে চড় থাপ্পড় দিয়েছি।”

ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার পর পিরোজপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে মুন্নাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জারি করা হয়। বহিষ্কারাদেশ জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীন অনুমোদন করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970