মধ্যরাতে চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি পীরজাদা হানজালা, ভিডিও ভাইরাল
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম
মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বরে মধ্যরাতে এক চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে পাঁচ্চর গোলচত্বরে যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য ঘটনাস্থলে যান এবং অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশকে হস্তান্তর করেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ দ্রুত পদক্ষেপ নেওয়ায় এমপি পীরজাদা হানজালার প্রশংসা করেছেন। নেটিজেনরা মন্তব্য করেছেন, একজন জনপ্রতিনিধি মাঠে সক্রিয় থাকলে অপরাধপ্রবণতা কমে আসবে। তারা শিবচরকে নিরাপদ ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার জন্য এমন অভিযান অব্যাহত রাখার দাবি করেছেন।
উল্লেখ্য, নির্বাচিত হওয়ার পর থেকে পীরজাদা হানজালা শিবচরকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার করেছেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সাম্প্রতিক এ ঘটনা তার অঙ্গীকারের বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন।
আইনগত প্রক্রিয়া এখনও চলছে।