নিজের পিস্তলের গুলিতে পুলিশের এসআই গুলিবিদ্ধ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

নাটোরে নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে পায়ে আহত হয়েছেন দেওয়ান মামুন নামে এক পুলিশ উপপরিদর্শক। তিনি নাটোর পুলিশ লাইন্সে কর্মরত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

জানা যায়, বিদেশি নাগরিকের নিরাপত্তা দায়িত্ব পালন শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্সের ভেতরে নিজ বাসায় ফেরেন এসআই দেওয়ান মামুন। বাসায় ফিরে নিজের ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে তিনি ওয়াশরুমে যান। এ সময় তার শিশু সন্তান পিস্তলটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎ গুলি ছুটে যায়। এতে এসআই দেওয়ান মামুনের বাম পায়ে গুলি লাগে।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানান, এটি একটি দুর্ঘটনাজনিত ঘটনা। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। আহত কর্মকর্তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970