ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম-২ আসনের এমপি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৫:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় এমপির সঙ্গে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীও গুরুতর আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় আতিকুর রহমান মুজাহিদ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও তা গুরুতর নয় বলে জানা গেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে নিজ বাড়িতে রয়েছেন।

অন্যদিকে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীর অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে।

কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। ঘন কুয়াশা নাকি বেপরোয়া গতি—কোন কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শেষ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970