সরকার চাইলে নদী ভাঙন রোধ করতে পারে: এমপি মোস্তাফিজুর

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। তিনি জানান, সরকারের আন্তরিকতা থাকলে স্বল্প সময়ের মধ্যেই ভাঙন প্রতিরোধ করা সম্ভব।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতী, চর গেন্দার আলগী ও সোনাপুর এলাকার নদী ভাঙন পরিস্থিতি পরিদর্শন শেষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচিত হওয়ার পর প্রথম সংসদ অধিবেশনেই তিনি এ অঞ্চলের নদী ভাঙন সমস্যা ও রৌমারী-চিলমারী সেতু নির্মাণের বিষয়টি উত্থাপন করেছেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ বিষয়ে নোট পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমিরের কাছেও এলাকার দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়েছে। আপাতত জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধে কাজ চালানো হবে এবং পর্যাপ্ত বরাদ্দ পেলে স্থায়ী সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, রৌমারী সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল কাদের, উপ-সহকারী প্রকৌশলী আলামিন ইসলাম এবং উপজেলা জামায়াতের আমির হায়দার আলীসহ স্থানীয়রা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970