গাজীপুরে অস্ত্রের মুখে অপহৃত সেই মাদ্রাসাছাত্রী উদ্ধার, পুলিশ বলছে প্রেমঘটিত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করা মাদ্রাসাছাত্রী ফাহমিদা আনজুম ফারিহাকে উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে নয়নপুর এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত চৌদ্দ এপ্রিল আবিদ হোসেন ও তার সহযোগীরা কিশোরীর বাড়িতে হামলা চালিয়ে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা এবং স্থানীয় একটি মসজিদের ইমাম হাদিউল ইসলাম শ্রীপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা মোহাম্মদ লালচান মিয়া জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ভোরে মেয়েটিকে উদ্ধার করা হয়। একই ঘটনায় আবিদ হোসেনের মা মোছাম্মৎ আবেদা খাতুনসহ মোট সাতজনকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া কিশোরীকে চিকিৎসা পরীক্ষা ও আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে মূল অভিযুক্ত আবিদ হোসেনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

তদন্ত সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারণা করছেন, ঘটনাটি প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করেই ঘটেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970