টাঙ্গাইলে ভোরে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:২৩ এএম
টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এলেঙ্গা মহাসড়ক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফ জানান, যমুনামুখী একটি ট্রাক রাবনা উড়ালসেতুর ওপর একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও দুইজন আহত হন।
পরে নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।