নিখোঁজের পরদিন তেঁতুল গাছের মগডালে নারী উদ্ধার, কুড়িগ্রামে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৩:১৬ পিএম

ছবি: মনোযোগ প্রকাশ

কুড়িগ্রাম সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজ হওয়ার পর এক নারীকে পুকুরপাড়ের একটি তেঁতুল গাছের ডালে অস্বাভাবিক অবস্থায় দেখতে পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী গত মঙ্গলবার (০৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন বুধবার (০৬ মে) সকালে স্থানীয়রা পুকুরপাড়ের একটি উঁচু তেঁতুল গাছের ডালে তাকে দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি কখনো বসা আবার কখনো শোয়া অবস্থায় ছিলেন। এমনকি গাছের ডালেই তাকে কিছু খেতেও দেখা যায়।

এ সময় তার ছেলে গাছে উঠতে চাইলে তিনি ডাল থেকে নিচে কিছু মিষ্টি ছুড়ে দেন বলেও স্থানীয়রা জানান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল ও ভিড়ের সৃষ্টি হয়।
পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাকে নামানোর চেষ্টা করলে তিনি প্রথমে সহযোগিতা করতে চাননি এবং পানিতে লাফ দেওয়ার হুমকি দেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস সদস্যরা কৌশলে তাকে নিরাপদে উদ্ধার করেন।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। কেউ একে মানসিক বা শারীরিক সমস্যাজনিত আচরণ বলে ধারণা করছেন, আবার কেউ অতিপ্রাকৃত ঘটনা বলেও মন্তব্য করছেন। তবে এ বিষয়ে কোনো নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970