ফরিদপুরে জামায়াত নেতার মাছের খামারে বিষ, অর্ধকোটি টাকার মাছ নিধন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক জামায়াত নেতার মাছের খামারে বিষ দিয়ে প্রায় অর্ধকোটি টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন জামায়াতের সদস্য আনোয়ার মাতুব্বর তিন বিঘা জমির ওপর একটি মাছের খামার গড়ে তুলেছিলেন। সেখানে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করে আসছিলেন তিনি।

বুধবার ফজরের নামাজ শেষে খামারে গিয়ে তিনি দেখেন, পানিতে অসংখ্য মরা মাছ ভেসে উঠেছে। এমন দৃশ্য দেখে তিনি চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা শত্রুতার জেরে খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ক্ষতিগ্রস্ত আনোয়ার মাতুব্বর জানান, তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তবে কারা এ ধরনের ক্ষতি করেছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তার প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970