এক বছর পর টেকনাফ বন্দর দিয়ে মিয়ানমারে ৬৫ মেট্রিক টন আলু রপ্তানি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:৩৮ পিএম
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে দীর্ঘ এক বছর পর আবারও মিয়ানমারে আলু রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৬৫ মেট্রিক টন আলু নিয়ে একটি ট্রলার মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা মাহবুব রহমান। তিনি জানান, প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করার পর আলুভর্তি ট্রলারটি মিয়ানমারের পথে যাত্রা শুরু করে।
এর আগে গত ১ মে মিয়ানমার থেকে কাঠবোঝাই একটি নৌযান টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
স্থলবন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, বিকেল ৩টার দিকে আলুভর্তি ট্রলারটি বন্দর ত্যাগ করেছে। আগামী দিনগুলোতেও আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।