মাদক কারবারিকে ছাড়াতে থানায় এসে বিএনপি-জামায়াতের ৫ নেতা আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:১৪ পিএম

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে মাদক মামলার এক আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিতে গিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- নওদা আজমপুর গ্রামের এনামুল হক, সুজন আলী, আলাউদ্দিন, শফিকুল ইসলাম ও সাইদুল ইসলাম। স্থানীয় সূত্র জানিয়েছে, তাদের মধ্যে চারজন জামায়াতের নেতা এবং একজন বিএনপির সমর্থিত ইউনিয়ন পরিষদের সদস্য।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, শনিবার রাতে চিহ্নিত মাদক কারবারি রবিউল ইসলামকে আট পিস ইয়াবাসহ আটক করে আমলা ক্যাম্প পুলিশ। পরে তাকে মিরপুর থানায় নেওয়া হয়।

এরপর ওই আসামিকে ছাড়িয়ে নিতে বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা থানায় যান। তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের কাছে আসামিকে ছেড়ে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে পুলিশ পাঁচজনকেই হেফাজতে নেয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আটক মাদক মামলার আসামিকে ছাড়াতে এসে তারা অযৌক্তিক চাপ সৃষ্টি করেন এবং পুলিশের কাজে বাধা দেন। এ কারণে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, একজন মাদক কারবারিকে ছাড়াতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে থানায় চাপ প্রয়োগ করা অত্যন্ত দুঃখজনক। মাদক নির্মূলে রাজনৈতিক নেতাদের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970