চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:৩১ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মো. ফয়সালকে (১৯) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তদন্ত সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ একটি তুলার গুদামে ভুক্তভোগী শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটি চিৎকার শুরু করলে ফয়সাল ও তার সহযোগীরা তাকে হত্যা করে। হত্যার পর মরদেহ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পরপরই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। তাদের ধরতে পুলিশ মানিকছড়ি, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালায়। সর্বশেষ টানা ৭২ ঘণ্টার বিশেষ অভিযানের মাধ্যমে নরসিংদী থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

পুলিশ বলছে, জবানবন্দিতে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970