কুড়িগ্রামের নতুন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
কুড়িগ্রামে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অন্নপূর্ণা দেবনাথ। তিনি এর আগে ভূমি সংস্কার বোর্ডে উপভূমি সংস্কার কমিশনার (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ১৪ জন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের বদলি–নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে অন্নপূর্ণা দেবনাথকে কুড়িগ্রামে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে চলতি বছরের ১ সেপ্টেম্বর কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন সিফাত মেহনাজ। নতুন সিদ্ধান্তের ফলে তার স্থলাভিষিক্ত হচ্ছেন অন্নপূর্ণা দেবনাথ।