সীতাকুণ্ডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানে ধাক্কা, নিহত ৫

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরেরহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরেরহাট বটতলা এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন- চট্টগ্রাম ইয়াং ওয়ান গার্মেন্টসের কর্মী মো. শাহআলম (৫৫) এবং ফেনীর ছাগলনাই উপজেলার বাসিন্দা পুলিশ সদস্য মো. কামাল (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় এবং পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা গুরুতর হতাহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। আহত ২১ জনকে হাসপাতালে নেওয়ার পর আরেকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, আর হাসপাতালে ভর্তি দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জাকির রাব্বানি জানান, সিডিএম পরিবহনের বাসটি একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে আরও একজন মারা যান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970