চর রাজিবপুরে নাশকতার প্রস্তুতির সময় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:৪১ এএম

চর রাজিবপুরে নাশকতার প্রস্তুতির সময় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চর রাজিবপুরে নাশকতা ও সহিংসতার প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শিবেরডাঙ্গী এলাকা থেকে তাদের আটক করা হয়।

চর রাজিবপুর থানার ওসি শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কোদালকাটি ইউনিয়নের দক্ষিণ চর সাজাই গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে আছমত আলীর (৫০) ও মৃত বাহার আলীর ছেলে তোতা মিয়া (৩৮)। তারা ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক।

ওসি শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নাশকতা ও সহিংসতার প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কাল সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970