সুনামগঞ্জে মুরগি চুরি নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৫৫

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় একটি দেশি মুরগি চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ খুরমা ইউনিয়নের দরারপাড় ও দেওগাঁও গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এক ঘণ্টারও বেশি সময় স্থায়ী সংঘর্ষে নারী–পুরুষ মিলিয়ে অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ছাতক থানার ওসি সফিকুল ইসলাম খান জানান, দড়ারপার গ্রামের আবু বক্করের বাড়ি থেকে মুরগি চুরির অভিযোগ ওঠে পাশের দেওগাঁও (কুম্বাইন) গ্রামের যুবক নাহিদ মিয়ার বিরুদ্ধে। রাতে আবার মুরগি চুরির ঘটনা ঘটলে আবু বক্কর অভিযোগ নিয়ে নাহিদের বাড়িতে যান। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে নাহিদের লোকজন তাকে আটকে রাখে।

এদিকে আবু বক্করকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বাড়ে। পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের কৈতক হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি সফিকুল ইসলাম।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970