কুড়িগ্রামে দুই দিনব্যাপী ড্রিম ফেয়ার অনুষ্ঠিত

মো. আতিকুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম

কুড়িগ্রামে দুই দিনব্যাপী ড্রিম ফেয়ার অনুষ্ঠিত। ছবি: মনোযোগপ্রকাশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুই দিনব্যাপী ড্রিম ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া কিশোর-কিশোরী, সফল উদ্যোক্তা ও যুব সংগঠকদের নিয়ে আয়োজিত এই মেলাটি আরডিআরএস বাংলাদেশ এর চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রকল্প এর আওতায়, এমজেএসকেএস এর বাস্তবায়ন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহনুর জামান। মেলায় সফল উদ্যোক্তারা বিভিন্ন স্টলে হস্ত ও কুটির শিল্পের পণ্য বিক্রি ও প্রদর্শনী করেন। এছাড়া উপজেলা পরিষদ অডিটরিয়াম এ দুই দিনব্যাপী আয়োজন করা হয় আলোচনা সভা, অংশগ্রহণমূলক সেশন, স্বপ্ন বোর্ডে নিজের স্বপ্ন ও প্রত্যাশা লিপিবদ্ধকরণ, জীবনকাহিনী শেয়ারিং, নাচ, গান, কবিতা আবৃত্তি, ক্যারিয়ার কাউন্সিলিং, বিদেশী ভাষা শিক্ষা, নিরাপদে বিদেশে চাকরি এবং যুবদের অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক কার্যক্রম।

উপজেলা নির্বাহী অফিসার মুহ. শাহনুর জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক মো. আবু জাফর, বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত-ই খুদা, এমজেএসকেএস পরিচালক শ্যামল চন্দ্র সরকার, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিষ্ট শারমিন মমতাজসহ আরও অনেকে।

দুই দিনব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনন্যা খাতুন, মতাজুর রহমান এবং সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970