ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের যুবারা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ইংলিশরা বুক চিতিয়ে লড়েছিল, তবে শেষমেশ সেটা যথেষ্ট হলো না। দিনের শুরুতে বৈভব সূর্যবংশী যে তাণ্ডব বইয়ে দিয়েছিলেন, তার তোড়েই হারতে হলো ইংল্যান্ডকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ২৪ ঘণ্টা আগে ছোটদের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে দলটা।

আজ শুক্রবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আগ্রাসী খেলেন বৈভব সূর্যবংশী। তিনি মাত্র ৮০ বলে ১৭৫ রান করেন। এই এক ইনিংসে তিনি রেকর্ডবইয়ে তোলপাড় ফেলে দেন। ওদিকে আয়ুষ মাহাত্রে ৫১ বলে ৫৩ রান করেন। এই দুই ইনিংসে ভর করে ভারত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ৪১১ রান।

বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ভালো শুরু পায়। ওপেনার বেন ডকিন্স করেন একটি হাফ সেঞ্চুরি। থমাস রিউ ও বেন মায়েসও দ্রুত রান তোলেন। তবে রান তাড়ার চাপ নিতে পারেনি দলটি।

মাঝের ওভারে দ্রুত উইকেট হারায় ইংল্যান্ড। ১৭৪ রানে ৩ উইকেট থেকে দলটির স্কোরবোর্ড চোখের পলকে হয়ে যায় ৭ উইকেটে ১৭৭ রান। এখান থেকেই ম্যাচ হাতছাড়া হয়ে যায়।

শেষ দিকে ক্যালেব ফ্যালকনার লড়াই করেছেন অবশ্য। তিনি ৬৭ বলে ১১৫ রান করেন। তবে লক্ষ্য অনেক দূরে ছিল। শেষ পর্যন্ত ইংল্যান্ড ৩১১ রানে অলআউট হয়। এতে ভারত পায় ১০০ রানের বড় জয়।

এই জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়টি শিরোপা জয়ের রেকর্ডটা আরও বিস্তৃত করল ভারত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970