রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৩:১৪ পিএম
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ক্রিশ্চিয়ানো রোনালদো ২৮ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন। এবার যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে আয়োজিত প্রীতি ম্যাচেও তার জায়গা হয়নি।
এর আগে নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে রোনালদো খেলতে পারেননি। ওই ম্যাচে পর্তুগাল আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দেয়, যেখানে সাফল্যের মূল চালিকাশক্তি ছিলেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেস।
রোনালদোর ইনজুরি নিয়ে আল-নাসর দলের কোচ জর্জে জেসুস জানিয়েছেন, আগের ম্যাচে ক্রিশ্চিয়ানো পেশির চোটের কারণে মাঠ ছেড়েছিলেন। পরে পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, ইনজুরিটি প্রত্যাশার চেয়ে বেশি গুরুতর। তাই তাকে বিশ্রাম ও চিকিৎসার জন্য স্পেনে পাঠানো হবে।
স্বাভাবিকভাবেই রোনালদোকে ছাড়া পর্তুগালের দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্টিনেজ। পর্তুগাল আগামী ২৮ মার্চ মেক্সিকোর বিপক্ষে মাঠে এবং ১ এপ্রিল আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে।
প্রীতি ম্যাচের জন্য পর্তুগালের স্কোয়াড-
গোলরক্ষক : দিয়েগো কস্তা, হোসে সা, রুই সিলভা
ডিফেন্ডার : ম্যাথিউস নুনেস, দিয়োগো দালোত, জোয়াও কান্সেলো, নুনো মেন্দেস, গঞ্জালো ইনাসিও, রেনাতো ভেইগা, অ্যান্তনিও সিলভা, টমাস আরাউহো
মিডফিল্ডার : রুবেন নেভেস, সামু কস্তা, ম্যাথিউস ফার্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রদ্রিগো মোরা
ফরোয়ার্ড : রিকার্ডো হোর্তা, পেদ্রো গঞ্জালেস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইকাও, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, গঞ্জালো গুয়েদেস, গঞ্জালো রামোস।