ডেটা শেষ হলেও চলবে ইনস্টাগ্রাম, নতুন সুবিধা চালু করল গ্রামীণফোন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:০৪ পিএম

ছবি: সংগৃহীত

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন গ্রাহকদের জন্য নতুন সুবিধা হিসেবে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ চালু করেছে। এশিয়ার প্রথম দিকের মোবাইল অপারেটরগুলোর অন্যতম হিসেবে প্রতিষ্ঠানটি এই সেবা চালু করেছে। মেটার সঙ্গে অংশীদারিত্ব এবং টেলিনর লিনক্সের সহযোগিতায় চালু হওয়া এই সুবিধার মাধ্যমে নিয়মিত ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলেও সীমিত পরিসরে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

নতুন এই সুবিধার আওতায় ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের নোটিফিকেশন দেখতে, পোস্টের ক্যাপশন পড়তে এবং সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করতে পারবেন। ফলে ডেটা শেষ হলেও গুরুত্বপূর্ণ আপডেট জানা এবং কমিউনিটির সঙ্গে সংযুক্ত থাকা সহজ হবে।

গ্রাহকরা যখন ইনস্টাগ্রামের পূর্ণাঙ্গ সুবিধা ব্যবহার করতে চাইবেন, তখন অ্যাপ থেকেই সহজে একটি ডেটা প্যাক কিনতে পারবেন। ডেটা প্যাক সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে পূর্ণাঙ্গ মোডে ফিরে যাবে। এরপর ব্যবহারকারীরা আগের মতো উচ্চমানের ছবি, ভিডিও এবং প্ল্যাটফর্মের সব ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন।

এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান পণ্য কর্মকর্তা সোলায়মান আলম বলেন, গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবাকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে কাজ করছে গ্রামীণফোন। বর্তমান সময়ে ডিজিটাল জীবনধারা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিরবচ্ছিন্ন সংযুক্ত থাকার গুরুত্ব বেড়েছে। তাই ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ ডেটা শেষ হয়ে গেলেও গ্রাহকদের গুরুত্বপূর্ণ তথ্য জানা এবং সংযুক্ত থাকতে সহায়তা করবে। তিনি বলেন, এই উদ্যোগ গ্রাহককেন্দ্রিক ও নির্বিঘ্ন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে গ্রামীণফোনের অঙ্গীকারেরই প্রতিফলন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970