টাকাও নেবেন, উপহারও নেবেন কিন্তু ভোটটা দেবেন হাঁস মার্কায়: রুমিন ফারহানা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করে বলেছেন, নির্বাচনে ভোট কেনার জন্য মাঠে কালোটাকা ও উপহার ছড়ানো হচ্ছে। তবে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, টাকা ও উপহার নিলেও ভোটটি যেন হাঁস মার্কায় দেওয়া হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘আমার কানে নানা ধরনের খবর আসছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ও উপহার দেওয়া হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই—টাকাও নেবেন, উপহারও নেবেন, কিন্তু ভোটটা দেবেন হাঁস মার্কায়।’

তিনি আরও বলেন, যারা টাকা দিয়ে ভোট কেনে, নির্বাচিত হলে সেই টাকাই জনগণের পকেট থেকে নানা কায়দায় তুলে নেয়। আর যারা আজ দরজায় দরজায় উপহার নিয়ে ঘুরছে, নির্বাচনের পর তাদের আর খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

হাঁস মার্কাকে এলাকার মানুষের প্রতীক উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, হাঁস মার্কা সরাইল-আশুগঞ্জ এলাকার সন্তানদের মার্কা। এটি কারও বোন, কারও ভাতিজির মার্কা। এই প্রতীকে ভোট দিলে এলাকায় শান্তি ফিরবে এবং সরাইল-আশুগঞ্জকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

তিনি দাবি করেন, হাঁস মার্কা নির্বাচিত হলে এলাকায় চিরতরে চাঁদাবাজি, দালালি, মামলা বাণিজ্য, ব্যবসা ও জমি দখল, অবৈধ বালু ও মাটির ব্যবসা বন্ধ করা যাবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970