গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:২৫ পিএম

ডিএমপি কমিশনার। ছবি: সংগৃহীত

জানমালের ঝুঁকি তৈরি হয় এমনভাবে কেউ যদি গাড়িতে আগুন দিতে বা ককটেল নিক্ষেপ করতে উদ্যত হয়, তাহলে পুলিশকে গুলি চালাতে নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে ওয়্যারলেস বার্তার মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার নিজেই।

তিনি গণমাধ্যমকে বলেন, “হ্যাঁ, আমি এমন নির্দেশ দিয়েছি। কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল নিক্ষেপ করে এবং পুলিশকে আক্রমণ করে, তাহলে পুলিশ কী চুপচাপ বসে থাকবে?”

এ নির্দেশনার পেছনে রয়েছে জুলাই মাসের গণ-অভ্যুত্থান এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসা। ১০ থেকে ১৩ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ।

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারও পাঁচ দিন আগে একই ধরনের নির্দেশনা দিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970