কক্সবাজারে ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১১:০৪ এএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দকৃত ইয়াবা, পাচারে ব্যবহৃত কাঠের বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970