ইলিশের দাম নিয়ন্ত্রণ সম্ভব কি? ট্যারিফ কমিশনের সুপারিশ ও বাস্তবতা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০২:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ইলিশ এখন সাধারণ মানুষের জন্য দূর্লভ ও ব্যয়বহুল হয়ে গেছে। ১ কেজি ইলিশের দাম ২ হাজার থেকে ২৪শ’ টাকা, আর ৭০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৪শ’ থেকে ১৮শ’ টাকায় বিক্রি হচ্ছে।

ট্যারিফ কমিশন ইলিশের লাগামহীন দাম বৃদ্ধির ১১টি কারণ চিহ্নিত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য: চাহিদা-সরবরাহ ভারসাম্যহীনতা, সিন্ডিকেট, পরিবহণ ব্যয়, মাছ ধরার খরচ বৃদ্ধি, অবৈধ জাল ব্যবহার, মধ্যস্বত্বভোগী এবং রফতানি।

মূল সুপারিশসমূহ:

জেলেদের সমবায় সমিতি গঠন

বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম তৈরি

সরকারি বিপণণ কেন্দ্র স্থাপন

আড়তদার ও পাইকারদের করের আওতায় আনা

সহজ শর্তে ঋণের ব্যবস্থা

আকার অনুযায়ী ইলিশের মূল্য নির্ধারণ

কিন্তু আইনি বাধ্যবাধকতা না থাকায় ইলিশের দাম নির্ধারণ করা এখনও সম্ভব হয়নি। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, “সরকারের যেসব প্রতিষ্ঠান আছে, তাতেও ইলিশের মূল্য নির্ধারণ করার কোনও সুনির্দিষ্ট আইন নেই। তাই দাম নিয়ন্ত্রণ করা কঠিন।”

জাতীয় মাছ ইলিশের অর্থনীতি ও সংস্কৃতিতে অবদান বিবেচনা করে, ভোক্তারা আহরণ ও বিক্রয়ে স্বচ্ছতা আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970