ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা মহাসড়ক ছাড়লেন, যান চলাচল স্বাভাবিক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম
চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও ওএসডিকৃত কর্মকর্তা-কর্মচারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে তারা সড়ক ছাড়লে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রতিবাদকারীরা জানান, ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে চট্টগ্রামের সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত ও ওএসডি হয়েছেন। তারা অবিলম্বে স্বপদে পুনর্বহালসহ ৬ দফা দাবি আদায়ের জন্য চব্বিশ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
এর আগে সকাল সাড়ে ১১টায় ব্যাংকের শতাধিক কর্মী ও তাদের পরিবারের সদস্যরা ফৌজদারহাট এলাকায় অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।