হরমুজ প্রণালি খুলতেই বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩২ এএম

ছবি: সংগৃহীত

ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় অনেকটা কমে যায়।

বাজার বিশ্লেষকদের বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুতে প্রতি ব্যারেল ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৯৮ ডলারের ওপরে থাকলেও ঘোষণার পর তা ৯০ ডলারের নিচে নেমে আসে। একইভাবে যুক্তরাষ্ট্রের তেলের বাজার সূচক নাইমেক্সে লাইট সুইট অপরিশোধিত তেলের দামও উল্লেখযোগ্য হারে কমেছে।

জ্বালানি বিশেষজ্ঞরা জানান, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা শুরুর আগে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ছিল প্রতি ব্যারেল ৭০ ডলারের নিচে। তবে মার্চের শুরুতে সংঘাতের কারণে এ দাম ১০০ ডলার ছাড়িয়ে যায় এবং মাসের শেষ দিকে তা ১১৯ ডলারে পৌঁছে যায়।

দীর্ঘ উত্তেজনার পর হরমুজ প্রণালি খুলে দেওয়ায় তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে। ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মূলত লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষাপটে ইরান এই সিদ্ধান্ত নেয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি খুলে দেওয়াকে বিশ্ব অর্থনীতির জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই ধারা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও স্থিতিশীল হতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970