আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৫ এএম

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত বন্ধে আলোচনা থেমে যাওয়ায় বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৯১ ডলার বা ১ দশমিক ৬২ শতাংশ বেড়ে ১১৯ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। টানা নবম দিনের মতো এ পণ্যের দাম বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের ফিউচার্সের দাম ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৭ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, বাজারে তেল সরবরাহে দীর্ঘস্থায়ী ব্যাঘাত তৈরি হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধের প্রভাব কীভাবে কমানো যায়, সে বিষয়ে তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করেছেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সরবরাহ অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970