জুলাই থেকে আলাদা থাকছেন তাহসান-রোজা, শিগগিরই বিচ্ছেদের ঘোষণা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

গায়ক ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ গত বছরের শুরুতেই বিয়ের খবর প্রকাশ করেছিলেন, তবে এ বছরের শুরুতে এসে তাঁদের সম্পর্কের ভিন্ন খবর প্রকাশিত হলো। মাত্র কয়েক মাসের মধ্যে একে অপর থেকে আলাদা হয়ে গেছেন তারা।

তাহসান জানান, গত জুলাই মাস থেকে তারা একসঙ্গে থাকছেন না এবং এখন বিচ্ছেদের পথে হাঁটছেন। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে তাহসান বলেন, “শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেব।” শনিবার বিকেলে গণমাধ্যমকে তিনি জানান, "যে গুজব ছড়ানো হয়েছে তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। অনেক দিন ধরে আলাদা থাকছি এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেব।"

তাহসান আরও বলেন, গত জুলাই মাসের শেষভাগ থেকে তারা একসঙ্গে থাকছেন না। কিছুদিন আগে রোজা আহমেদ তাঁর বিবাহবার্ষিকীর কেক শেয়ার করেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে বিস্তর আলোচনা হয়। পোশাক ও লুক নিয়ে তৈরি হওয়া গুজবও সত্যি প্রমাণিত হলো।

তাহসান এই বিষয়ে কালের কণ্ঠকে বলেন, "রোজা যে কেক শেয়ার করেছেন এবং তার বিবাহবার্ষিকী নিয়ে কিছু খবর ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ অনুমান নির্ভর। সঠিক খবর হল, ছয় মাস ধরে আমরা একসঙ্গে থাকছি না।" তিনি আরও বলেন, “এখন বিষয়টি নিয়ে বেশি কিছু বলার সময় হয়নি, তবে সঠিক সময়েই বিস্তারিত জানানো হবে।”

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাস পরিচয়ের পর তাহসান রোজাকে বিয়ে করেন। রোজা আহমেদ বাংলাদেশের একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। তাহসানের প্রথম বিয়ে ছিল ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে, যেটি ২০১৭ সালে শেষ হয়। তাহসান-মিথিলা সংসারে এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970