ভোটপ্রচারে ‘আপনাকে খেতেই হবে’ বলে সোহমের হাতে হরলিক্স ধরিয়ে দিলেন মহিলা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই হঠাৎ এক মজার ঘটনার সাক্ষী হলো নদিয়ার করিমপুর। প্রচারে থাকা অভিনেতা ও প্রার্থী সোহম চক্রবর্তীকে ঘিরে তৈরি হলো এক অদ্ভুত কিন্তু হাস্যরসাত্মক মুহূর্ত।

দীর্ঘদিন আগে শিশু শিল্পী হিসেবে পর্দায় “মা, একটু হরলিক্স দাও” সংলাপ বলেই জনপ্রিয়তা পান সোহম চক্রবর্তী। সময়ের সঙ্গে তিনি এখন রাজনীতির মাঠে পরিচিত মুখ। তবে সেই পুরনো স্মৃতিই যেন আবারও ফিরে এলো নির্বাচনী প্রচারে।

করিমপুরে প্রচারে ব্যস্ত ছিলেন সোহম। প্রচণ্ড গরম উপেক্ষা করে তিনি মানুষের সঙ্গে জনসংযোগ করছিলেন। ঠিক সেই সময় এক নারী অনুরাগী এগিয়ে এসে হাতে একটি থালা নিয়ে আসেন। থালার মধ্যে ছিল হরলিক্সের প্যাকেট। এরপর সেটি কেটে তিনি সোহমের সামনে তুলে ধরেন।

হঠাৎ এমন ঘটনায় কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলেও সোহম তা সহজভাবেই সামাল দেন। তিনি হাসিমুখে ভিড়ের উদ্দেশে বলেন, এটি ছোট শিশুদের দিয়ে দিতে। তার এই কথায় উপস্থিত লোকজন হাততালি দিয়ে ওঠেন।

এই পুরো ঘটনাই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন তার পুরনো সিনেমার সেই জনপ্রিয় সংলাপের কথা। বাস্তব আর পর্দার মিশেলে তৈরি এই মুহূর্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

প্রচারের উত্তেজনার মাঝেও এমন হালকা ও মানবিক ঘটনা সাধারণ মানুষের সঙ্গে তারকাদের সম্পর্ককে আরও কাছাকাছি নিয়ে আসে বলে মনে করছেন অনেকে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970