বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যা বললো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিলো ভারত। ছবি: সংগৃহীত

ভারত সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনার বিষয়ে ‘উদ্বেগজনক’ মনোভাব প্রকাশ করেছে এবং দেশটির পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বার্তা দেন। খবর এনডিটিভির।

জয়সওয়াল বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান বৈরিতা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা এসবের নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে আশা করি অপরাধের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে।”

কিন্তু, সাম্প্রতিক কয়েকদিনে ভারতের রাজধানী দিল্লিসহ অন্যান্য স্থানে বাংলাদেশি মিশন ও ভিসা সেন্টারকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এদিকে, বাংলাদেশ সরকার ইতিমধ্যেই রাজবাড়ীর পাংশায় বুধবার (২৪ ডিসেম্বর) রাতে সংঘটিত হত্যাকাণ্ডকে ‘সাম্প্রদায়িক হামলা নয়’ বলে স্পষ্ট জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতি। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মন্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত ছিলেন এবং বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান।

সম্প্রতি ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, কলকাতায় উপ-দূতাবাস এবং শিলিগুড়িতে ভিসা সেন্টার ঘিরে বিজেপি ও কট্টরপন্থী কয়েকটি সংগঠন বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করেছে। বাংলাদেশ সরকার এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশি মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হলেও, পশ্চিমবঙ্গ সীমান্তে কিছু রাজ্য-পর্যায়ের নেতাদের ‘উসকানিমূলক’ মন্তব্যের বিষয়ে মুখপাত্র কোনো মন্তব্য করেননি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970