মার্কিন রণতরীর কাছে সামরিক মহড়া চালানোর ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরান রোববার হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। দুই দিনব্যাপী এই নৌ-মহড়ায় সরাসরি গুলিবর্ষণসহ বিভিন্ন কৌশল প্রয়োগ করা হবে।
ইরানের ঘোষণার পরই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তেহরানকে সতর্ক করে জানিয়েছে, হঠাৎ কোনো সংঘাত বা ‘অনিরাপদ’ কর্মকাণ্ড সহ্য করা হবে না। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানি ড্রোন বা বিমান উড্ডয়ন কিংবা দ্রুতগামী স্পিডবোটের মাধ্যমে মার্কিন যুদ্ধজাহাজে কোনো উসকানি দেওয়া গ্রহণযোগ্য নয়।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, দেশটি ন্যায্য ও সঠিক আলোচনার জন্য প্রস্তুত। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করে তিনি জানিয়েছেন, ইরানের প্রতিরক্ষা নীতি, মিসাইল ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিষয়ে কোনো সমঝোতা হবে না।