হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, প্রতিরক্ষা বাহিনীর লাইভ সামরিক মহড়ার অংশ হিসেবে প্রণালীটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মহড়া শেষ হলে পুনরায় জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
তবে এই মহড়া ঠিক কবে শেষ হবে— সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা জানায়নি আইআরজিসি।
এর আগে গত মঙ্গলবার প্রণালীটি বন্ধ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল রেভোল্যুশনারি গার্ড। আইআরজিসির কমান্ডার ও মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙ্গসিরি এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালী এলাকায় লাইভ মহড়া পরিচালিত হবে এবং মহড়া চলাকালীন বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকবে।
তিনি আরও জানান, প্রণালী পুনরায় কবে খুলে দেওয়া হবে— তা রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে সাময়িক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।