এবার ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করেছে ইরান—এমন দাবি করেছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

বুধবার (৪ মার্চ) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানায়, পূর্ব ভূমধ্যসাগর এলাকায় মোতায়েন করা ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়।

তুর্কি কর্মকর্তাদের ভাষ্য, ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের আকাশসীমার দিকে এগিয়ে আসছিল। প্রাথমিক বিশ্লেষণে এটি ইরান থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর এই প্রথম তুরস্কের আকাশসীমা ঘিরে এমন ক্ষেপণাস্ত্রসংক্রান্ত ঘটনা সামনে এলো।

তুরস্কে সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি না থাকলেও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিভিন্ন স্থাপনা রয়েছে। তুরস্ক নিজেও এই জোটের সদস্য হওয়ায় দেশটিতে ন্যাটোর ঘাঁটি ও সামরিক অবকাঠামো যৌথভাবে ব্যবহৃত হয়ে থাকে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970