যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড।

বৈশ্বিক হুমকি নিয়ে আইনপ্রণেতাদের সামনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, পাকিস্তানের অগ্রসরমান ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং এটি এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

তিনি আরও বলেন, ইসলামাবাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টা ধীরে ধীরে এমন ব্যবস্থায় রূপ নিতে পারে, যা আন্তঃমহাদেশীয় পরিসরে আঘাত হানতে সক্ষম।

গ্যাবার্ডের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে এমন উন্নত প্রযুক্তি যুক্ত হতে পারে, যা যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে।

তিনি সতর্ক করে বলেন, শুধু পাকিস্তান নয়—রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানের মতো দেশগুলোও সাইবার ও সামরিক সক্ষমতার পাশাপাশি উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে কাজ করছে। ফলে বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি দিন দিন বাড়ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970