যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই, তবে আলোচনায় সদিচ্ছা আছে: ইরানের স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার আগে ওয়াশিংটনের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, আলোচনায় ইরানের সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর কোনো বিশ্বাস নেই।

শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছায় ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ এই মন্তব্য করেন।

তিনি বলেন, অতীত অভিজ্ঞতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনা বারবার ব্যর্থ হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনাই বেশি ঘটেছে। তাই আস্থা তৈরি না হলে সফল কোনো চুক্তি সম্ভব নয়।

ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বাকের গালিবাফ নিজেই। দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সচিব মোহাম্মদ বাকের জোলকাদর এবং ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমাদিয়ান।

এছাড়া অর্থনৈতিক বিষয়ে অংশ নিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন জ্যেষ্ঠ আইনপ্রণেতাও এই সফরে রয়েছেন।

গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি বাস্তবসম্মত ও আন্তরিকভাবে চুক্তির পথে এগিয়ে আসে, তাহলে ইরান ইতিবাচক সাড়া দেবে। তবে বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি না হলে কোনো সমঝোতা সম্ভব নয়।

এদিকে আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসলামাবাদের পথে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই প্রতিনিধিদলে আরও রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জারেড কুশনার।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970