ট্রাম্প শুল্ক বাড়ালে পাল্টা পদক্ষেপ নেবে চীন, কড়া হুঁশিয়ারি!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম
ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। একইসঙ্গে এই অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, চীন ইরানকে সামরিক সহায়তা দিয়েছে—এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরও বলেন, এই ধরনের অভিযোগের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র যদি চীনের ওপর শুল্ক বৃদ্ধি করে, তাহলে চীনও কঠোর পাল্টা পদক্ষেপ নেবে।
ওই মুখপাত্র দাবি করেন, সামরিক পণ্য রপ্তানির ক্ষেত্রে চীন সবসময় দায়িত্বশীল আচরণ করে। চীন নিজস্ব আইন, বিধি এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে সামরিক পণ্যের রপ্তানি পরিচালনা করে বলেও তিনি জানান। সূত্র: আল-জাজিরা