ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বৃষ্টি, ১০ মিনিটে ৩০ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৪ পিএম

ছবি: সংগৃহীত

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। প্রতিশোধমূলক এই হামলায় মাত্র ১০ মিনিটের মধ্যে অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

বুধবার ভোরে শুরু হওয়া এই হামলায় সীমান্তবর্তী কিরিয়াত শামুনা শহরসহ আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। একই সঙ্গে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিভিন্ন সংবাদ সূত্রের তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের মধ্যে বেশ কয়েকটি উত্তর ইসরায়েলের আল-জালিল বা গ্যালিলি অঞ্চলের পশ্চিম অংশে আঘাত হানে।

অন্যদিকে ইসরায়েলের একটি গণমাধ্যম জানিয়েছে, লেবানন থেকে ছোড়া অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র কিরিয়াত শামুনা ও আশপাশের এলাকায় আঘাত করেছে।

এছাড়া ইসরায়েলের দখলকৃত আক্কা, নেহারিয়া, আলজালিল আলিয়া ও পশ্চিম আলজালিল অঞ্চলেও সাইরেন বেজে ওঠে, যা হামলার তীব্রতা নির্দেশ করে।

এই হামলার ফলে পুরো উত্তর ইসরায়েলজুড়ে উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কা আরও বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970