আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ: পাকিস্তানের আগ্রাসনের জবাব দিল কাবুল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১১:৩৪ এএম

ছবি: সংগৃহীত

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আবারও সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছেছে। শনিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানি সামরিক অবস্থানগুলোর ওপর পাল্টা হামলা চালিয়েছে তাদের বাহিনী। কাবুলের দাবি, পাকিস্তানের ধারাবাহিক সীমান্ত লঙ্ঘন ও আফগান ভূখণ্ডে গোলাবর্ষণের জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “আফগান সার্বভৌমত্বের ওপর বারবার আঘাত আসায় আমাদের বাহিনী সীমান্তের ওপারে থাকা পাকিস্তানি সেনা পোস্টগুলো লক্ষ্য করে অভিযান চালিয়েছে।” আফগান গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাক সেনাদের বেশ কয়েকটি পোস্ট ধ্বংস করা হয়েছে এবং তীব্র সংঘর্ষের পর পাকিস্তানি বাহিনী কিছু অবস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে। এই সংঘর্ষ হয়েছে পাক-আফগান সীমান্তের পাকতিয়া, খোস্ত, হেলমান্দ ও নানগারহার প্রদেশে।

তালেবান সূত্র দাবি করেছে, এসব সংঘর্ষে পাকিস্তানের ডজনের বেশি সেনা নিহত বা আহত হয়েছে। আফগান বাহিনী নাকি পাঁচটি সীমান্তচৌকি দখল করেছে এবং বেশ কিছু ভারী অস্ত্র ও সামরিক যান নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক ক্রমেই অবনতি ঘটছে। ইসলামাবাদ অভিযোগ করছে, আফগান মাটিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে। অন্যদিকে কাবুলের দাবি, পাকিস্তান নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সীমান্তে অস্থিতিশীলতা তৈরি করছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সংঘর্ষ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে নাড়িয়ে দিতে পারে। চীন, ইরান ও ভারতের মতো আঞ্চলিক শক্তিগুলোর ভূরাজনৈতিক স্বার্থ জটিলভাবে জড়িত থাকায় এই উত্তেজনা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970