মার্কিন হামলার ২৪ ঘণ্টার মধ্যেই সচল ইরানের ক্ষতিগ্রস্ত রেল সেতু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:০৭ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর ইরানের গোলেস্তান প্রদেশের আক্কালা কাউন্টির একটি গুরুত্বপূর্ণ রেল সেতু পুনরায় চালু করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গোলেস্তানের গভর্নর আলী-আসগর তাহমাসবি জানান, অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত সেতুর মেরামত কাজ সম্পন্ন করে রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে। তিনি বলেন, এই উদ্যোগ শত্রুভাবাপন্ন শক্তির কর্মকাণ্ড মোকাবিলায় প্রদেশটির সক্ষমতার একটি স্পষ্ট উদাহরণ।

তাহমাসবির ভাষ্য, হামলার এক দিনেরও কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনরায় চালু করা হয়েছে, যা যেকোনো হুমকি ও আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর জবাব হিসেবে বিবেচিত হবে।

কৌশলগত দিক থেকে উত্তর ইরানের এই রেলপথের গুরুত্ব অনেক বেশি। এটি তুর্কমেনিস্তানসহ মধ্য এশিয়ার বিস্তৃত রেল নেটওয়ার্কের সঙ্গে ইরানের সংযোগ রক্ষার অন্যতম প্রধান পথ।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুটি দ্রুত চালু হওয়ায় ওই অঞ্চলের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

সূত্র: ডন

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970