কৃষ্ণসাগরে রাশিয়ার দুই ট্যাংকার জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:০৫ পিএম

ছবি: সংগৃহীত

কৃষ্ণসাগরে রাশিয়ার দুটি ট্যাংকার জাহাজ ‘কাইরোস’ এবং ‘ভিরাট’ ধ্বংস করেছে ইউক্রেনের নৌবাহিনী। নাভাল ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয় বলে গতকাল রয়টার্সকে নিশ্চিত করেছেন ইউক্রেনের নৌবাহিনীর একজন কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, জ্বালানি তেল বিক্রি করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অর্থসংস্থান করছে। তাই অনেকদিন ধরেই রাশিয়ার জ্বালানি খাত ও সংশ্লিষ্ট অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে ইউক্রেনীয় বাহিনী। তারই অংশ হিসেবে ট্যাংকার দুটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।

ট্যাংকার দুটি খালি অবস্থায় বিদেশগামী তেল বোঝাইয়ের উদ্দেশ্যে কৃষ্ণসাগর উপকূলীয় নোভোঅরাসীয়াস্ক বন্দরের দিকে যাচ্ছিল। যাত্রাপথেই নাভাল ড্রোন আঘাতে জাহাজগুলো গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। এসব ড্রোন মূলত বিস্ফোরকবাহী চালকবিহীন নৌযান, যা সমুদ্রে যুদ্ধজাহাজ টার্গেট করতে ব্যবহৃত হয়।

ইউক্রেনীয় কর্মকর্তা দাবি করেছেন, হামলার ভিডিও তাদের কাছে রয়েছে এবং তা পর্যালোচনা করে দেখা গেছে—জাহাজ দুটির এমন ক্ষতি হয়েছে যে এগুলো আর চলাচলের উপযোগী নয়। এতে রাশিয়ার তেল বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থায় বড় ধাক্কা লেগেছে বলেও তিনি মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিষেধাজ্ঞার তালিকায় থাকা কাইরোস ও ভিরাটের ক্রুদের ড্রোন হামলার পর উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে তুরস্কের কোস্টগার্ড বাহিনী। তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানায়, এ ঘটনা কৃষ্ণসাগরের বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন ঝুঁকি তৈরি করেছে। প্রতিবেশী কাজাখস্তানও হামলার নিন্দা জানিয়েছে।

তবে রাশিয়া এখনো এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970