ইসরাইলের ‘দোসর’ ইয়াসের আবু সাবাব নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ইসরাইলপন্থি সশস্ত্র গোষ্ঠী ‘পপুলার ফ্রন্ট’-এর নেতা ও বেদুইন উপজাতির সদস্য ইয়াসের আবু সাবাব নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় তিনি হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে তেল আবিবের হয়ে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।

ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

২০২৩ সালে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর মাদকসহ বিভিন্ন অপরাধে দণ্ডিত ইয়াসের আবু সাবাব কারাগার থেকে পালিয়ে রাফাহ এলাকায় গিয়ে ইসরাইলের “দোসর” হিসেবে পরিচিতি পান। তার বিরুদ্ধে ত্রাণ চুরি ও নানা অনিয়মের অভিযোগও রয়েছে।

গত অক্টোবরের যুদ্ধবিরতির পর ইয়াসেরকে জীবিত বা মৃত অবস্থায় ধরতে নির্দেশ দেয় হামাস। কারণ, গাজায় হামাসবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্রসহ সহায়তা দিচ্ছে- এমনটি গত জুনে স্বীকার করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে তালিকায় ইয়াসেরের নেতৃত্বাধীন পপুলার ফ্রন্টও ছিল।

যুদ্ধবিরতির পরও রাফাহ অঞ্চল ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকায় এলাকাটি এখনো উত্তপ্ত। প্রায় প্রতিদিনই সেখানে গোলাগুলির শব্দ শোনা যায়। সম্প্রতি ইয়াসের তার বাহিনীকে ‘রাফা সন্ত্রাসী মুক্ত’ করার নির্দেশ দেন, যার লক্ষ্য ছিল হামাস যোদ্ধাদের নির্মূল করা।

ইসরাইলি সেনাবাহিনীর তথ্যমতে, ইয়াসের আহত অবস্থায় দক্ষিণ ইসরাইলের সোরোকা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য অস্বীকার করেছে। ফলে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও অজানা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970