অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ভাষার মাস ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। সময়সূচি নিয়ে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বাংলা একাডেমির এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই দিন বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালকবৃন্দ, প্রকাশক প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিরা।

বাংলা একাডেমি সূত্র জানায়, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন হবে আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায়। এরপর মেলা চলবে টানা ১৫ মার্চ পর্যন্ত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970