দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা স্থগিত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনার পর সব ধরনের কনস্যুলার সেবা এবং ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, হাইকমিশনে হামলার ঘটনায় নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত তিনটি গাড়িতে করে উগ্রবাদী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ জনের একটি দল হাইকমিশনের ভবনের মূল ফটকে অবস্থান নেন। তারা আধ ঘণ্টার কম সময় ধরে বাংলায় ও হিন্দিতে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।

পরবর্তীতে রোববার বাংলাদেশি গণমাধ্যমগুলো এই ঘটনার সংবাদ প্রকাশ করলে, দিল্লি তা অস্বীকার করে। ভারতের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা বেষ্টনী ভেদ করে হাইকমিশনে হামলার ঘটনা ঘটেনি। তারা বলেছে, অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার সদস্যরা বাংলাদেশে সংখ্যালঘুর সুরক্ষার দাবি জানাতে এবং ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে স্লোগান দিয়েছে।

তবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং এই ধরনের ঘটনা কখনোই প্রত্যাশিত নয়। তিনি বলেন, “২০-২৫ জনের একটি চরমপন্থী দল কোনো সুরক্ষিত এলাকায় এতদূর পর্যন্ত প্রবেশ করতে পারবে কেন? তারা এমনভাবে আসতে পারবে না, এবং আমরা তাদের কার্যকলাপ লক্ষ্য করেছি।”

এরপর রোববার রাতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই ঘটনার প্রতিবাদে একটি বিবৃতি প্রকাশ করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970