নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সারা দিনব্যাপী অনলাইনে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে চলমান অবরোধ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, ‘আগামীকাল রাত ১২টা থেকে সবাইকে অনুরোধ করছি- নিজেরা, আপনাদের সন্তানরা এবং সব ধরনের মিডিয়া প্ল্যাটফর্মে শহিদ উসমান হাদিকে কালচারাল আইকন হিসেবে স্বীকৃতি দিতে ডকুমেন্টারি, ভিডিওগ্রাফি, আবৃত্তি ও ডিজিটাল কনটেন্ট তৈরি করুন। আমরা চাই, আগামীকাল সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার মিডিয়ায় একটাই নাম উচ্চারিত হোক শহিদ উসমান হাদি।’

আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, ‘এই অনলাইন কর্মসূচির পর আমরা আবার মাঠে ফিরব। আমরা এখান থেকে সরে যাওয়ার জন্য আন্দোলন করছি না। একজন চলে গেলে আরেকজন দাঁড়াবে। ইনসাফের লড়াই থামবে না।’

তিনি দাবি করেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে যারা নিজেদের একচ্ছত্র সম্পত্তি মনে করে, তারা নতুন সাংস্কৃতিক জাগরণকে ভয় পায়। তার ভাষায়, ‘বাংলাদেশের নতুন সাংস্কৃতিক আন্দোলনের সূচনা শহিদ উসমান হাদির হাত ধরেই হয়েছে।’

আগামীকালের কর্মসূচির অংশ হিসেবে শহিদ উসমান হাদির বক্তব্য, চিন্তা ও কর্মকাণ্ড নিয়ে বিশ্লেষণধর্মী লেখা, ভিডিও ও ডকুমেন্টারি প্রচারের আহ্বান জানানো হয়।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইনকিলাব মঞ্চের এই নেতা। তিনি অভিযোগ করেন, কর্মসূচি চলাকালে আশপাশে অস্ত্রধারীদের উপস্থিতির বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970