জুলাই শহীদদের নাম-নিশানা মুছে ফেলছে উইকিপিডিয়া!

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদ ও আন্দোলনকারীদের পেজ উইকিপিডিয়ায় পরিকল্পিতভাবে মুছে ফেলার অভিযোগ উঠেছে। অনুসন্ধান ও তথ্য অনুযায়ী, দেশের গুরুত্বপূর্ণ শহীদদের নাম-উপাত্ত ‘নি৭’ ধারার আড়ালে অপসারণ করা হয়েছে।

২০২৪ সালের ১৬ জুলাই ছাত্রলীগের হামলার প্রতিবাদে দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এতে ছয়জন নিহত হন, যারা পরবর্তীতে জাতীয়ভাবে স্মরণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত হন। এই শহীদদের মধ্যে চট্টগ্রামে নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ছাত্রশিবির নেতা ফয়সাল আহমেদ শান্ত এবং ইমতিয়াজ আহমেদ জাবির অন্যতম। তাঁদের পেজ তৈরি হলেও দ্রুত মুছে ফেলা হয়।

পেজ লেখকরা অভিযোগ করেছেন, প্রতিটি তথ্য সূত্রসহ উপস্থাপন করা হয়, তবুও প্রশাসক কোনো আলোচনার সুযোগ না দিয়ে পেজ মুছে দেন। বারবার পেজ ফিরিয়ে আনার চেষ্টা হলেও অ্যাকাউন্ট সাসপেন্ড করা হচ্ছে। শহীদদের পেজ মুছে ফেলার সঙ্গে তুলনা করলে, নিষিদ্ধ বা বিতর্কিত ছাত্রলীগ নেতাদের পেজ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বহাল রয়েছে এবং প্রশংসিত হচ্ছে।

ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ তথ্যপ্রযুক্তি মাধ্যমে প্রভাব বিস্তার করেছে। এখনো সময় আছে প্রশাসনিক উদ্যোগে নির্ধারিত আইডি থেকে পেজ মুছে ফেলার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার।”

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “উইকিপিডিয়া ব্যক্তিবিশেষের দ্বারা পরিচালিত, সরকার দ্বারা নয়। এ বিষয়ে কমিউনিটির সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণ করা যেতে পারে।”

উল্লেখ্য, উইকিপিডিয়া মূলত মুক্ত ও স্বেচ্ছাসেবী সম্পাদিত অনলাইন বিশ্বকোষ, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্ল্যাটফর্মটি বাংলাদেশ ও মুসলিমদের বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার অভিযোগ বহুলাংশে উঠছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970