হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সী ও ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী এবং এনসিপির আলোচিত নেতা হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতা নিয়ে পাল্টাপাল্টি আপিল করা হয়। শুনানি শেষে কমিশন মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল এবং হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করে।
এ সিদ্ধান্তের ফলে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।